ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন দহকুলা রেল সেতুর স্লিপার ও রেল সংযোগে লোহার নাট বল্টুর পরিবর্তে বাঁশের মোটা কঞ্চি ব্যবহার করা হয়েছে। এতে রেলপথের সেতুর উপরের অংশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।সরেজমিনে দেখা যায়, সেতুটির উপরে এমন বাঁশের বল্টু রয়েছে অন্তত ২৫ স্থানে। আর এই সেতুর উপর দিয়েই রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অন্তত ২৮টি আন্তঃনগর ও মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে থাকে।স্থানীয় লোকজন বলেন, রেলপথ মেরামতকারী কর্মীরা সাময়িকভাবে চুরি যাওয়া নাট বল্টুর স্থলে বাঁশের কোঞ্চি ব্যবহার করে ট্রেন চলাচল করাচ্ছেন। আর এতে চরম ঝুঁকি নিয়ে এই পথে হাজার হাজার ট্রেন যাত্রী চলাচল করছেন।রেলপথের পার্শ্ববর্তী কৈবর্তগাঁতী, লাহিড়ী মোহনপুর ও দহকুলা গ্রামের লোকজন জানান, স্থানীয় মাদকাসক্তরা প্রায়ই রাতের অন্ধকারে উক্ত রেল সেতু ও তার দুই পাশের রেলপথের নাট বল্টু ও ফিসপ্লেট চুরি করে বেচে দেয়। সে মাদকাসক্তরাই দহকুলা রেল ব্রিজের নাট বল্টু চুরি করেছে বলে ধারণা করেন তারা। কৈবর্তগাঁতী গ্রামের আবু হুরাইরা জানান, তিনি উক্ত রেল সেতুর উপর দিয়ে হেঁটে যাবার সময় সেতুর উপর অন্তত ২৫ স্থানে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশের তৈরি বল্টু লাগানো দেখেছেন। প্রায় ১০০ফুট লম্বা এই সেতুটি এখন ট্রেন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেন হুরাইরা। এ ব্যাপারে পশ্চিম রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খানের সঙ্গে যোগযোগ করলে তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে এ ব্যাপারে কর্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !
প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !

দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি Read more

গাজীনগরীর মৃত্যু: আটক হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
গাজীনগরীর মৃত্যু: আটক হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সন্দেহজনকভাবে Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর Read more

বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা
বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা

ব্যাপক আন্দোলনের মুখে গত বছর আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) দায়িত্ব নেন ফারুক Read more

মির্জাপুরে ৩৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মির্জাপুরে ৩৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে শারীরিক প্রতিবন্ধী ৩৫ জন নারী-পুরুষদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক Read more

ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার
ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার

পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তিন বছরে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন