ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২১) ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে দুই ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বড় ভাই উজ্জ্বল হোসেন (২৫) রাগের মাথায় হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জামাল গুরুতর আহত হন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরববাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে ছোট ভাই জামালের সঙ্গে কথা কাটাকাটি হয় বড় ভাই উজ্জ্বলের। একপর্যায়ে উজ্জ্বল তার ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করলে সে মারা যায়।পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন Read more

সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ
টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে লংকানদের চাপা দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু Read more

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএনসিসি Read more

সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীগণ ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলের সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত Read more

জামালপুরে ‘দাঁড়িওয়ালা মানব‘ পরিবারের মানবেতর জীবন
জামালপুরে ‘দাঁড়িওয়ালা মানব‘ পরিবারের মানবেতর জীবন

হিরসুটিজম বা হরমোনজনিত রোগে আক্রান্ত বিরল বৈশিষ্টের একটি পরিবার মানবেতর বসবাস করছেন জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামে । হতদরিদ্র পরিবারটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন