কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ-সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত তোফায়েল আহমদ ওই ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিংড়িঘের ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, শনিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যাঘোনা এলাকায় একটি মৎস্যঘেরে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা কর্মচারীদের মারধর করে মাছ ও মালামাল লুট করে নেয়। পরে চলে যাওয়ার সময় ব্যবসায়ী তোফায়েল আহমদকে ঘের থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।তিনি আরও বলেন, রবিবার ভোরে স্থানীয়রা কাউল্যার ব্রিজ-সংলগ্ন বাঁশঝাড়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে তোফায়েলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি মঞ্জুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি
আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। Read more

সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?

ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো Read more

বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে
বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে

অপহরণের দুই দিন পর কথিত প্রেমিক প্রেমিকা যশোরের বেনাপোল পোর্ট থানায় স্ব-ইচ্ছায় ধরা দিয়ে এখন জেল হাজতে।বুধবার দুপুরের দিকে তারা Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন