চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় এই বৃক্ষ নিধন ও লুটপাটের ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ কেটে লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে ঢুকে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।বাগান মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তার পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। এ সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বারবার হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করে আসছিল। আজ সকালে তারা দলবল নিয়ে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায়। আমরা পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি। বরং পুলিশের উপস্থিতিতেই তারা ট্রাকে করে গাছগুলো তুলে নিয়ে যায়।রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি। তিনি জানান, বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে।এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকে এই বাগান মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের। সরকার পরিবর্তনের পর থেকে এই বাগান দখল ও গাছ কেটে নিতে কামাল ও মিজানের নেতৃত্বে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় স্থানীয় বাসিন্দা মিজান ও কামালের নেতৃত্বে সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে জায়গা জমি দখল ও গাছ কাটার মত কর্মকাণ্ড চালিয়ে আসছে। সরকার পরিবর্তনের পর থেকে তারা লোকজনকে মামলার ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে দখল ও লুটপাট চালাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত
নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী Read more

আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার Read more

নেত্রকোনায় দুই দপ্তরের দ্বন্দ্বে ছয় কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ
নেত্রকোনায় দুই দপ্তরের দ্বন্দ্বে ছয় কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

নেত্রকোনা জেলা সদর ও পৌর শহর মিলে মাত্র ছয় কিলোমিটার সড়কে ভোগান্তি হাজারো মানুষের। সংস্কারে নেই কোন উদ্যোগ। জেলা সদর Read more

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন