উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রটি বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।আজ শুক্রবার (২৭ মার্চ) প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকদের বর্তমানে রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ নানা প্রশাসনিক কাজের জন্য ঢাকায় ছুটতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম তিন ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হয়। মহাস্থানগড়ে এই আঞ্চলিক কেন্দ্রটি চালু হলে ঘরের কাছেই এসব সেবা নিশ্চিত হবে।প্রস্তাবিত এই কেন্দ্রে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে এই অঞ্চলের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মহাস্থানগড় ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে আঞ্চলিক কেন্দ্র স্থাপিত হলে যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে দুই বিভাগের শিক্ষার্থীরা সহজেই এর সুফল পাবেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিয় কুকুরের খোঁজে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং, থানায় অভিযোগ
প্রিয় কুকুরের খোঁজে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার দীর্ঘ চার বছর ধরে কুকুরটি লালন-পালন শুরু করেন। আদর করে Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে Read more

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না Read more

বরিশালে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
বরিশালে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শোক। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে Read more

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের নাপিতপাড়া এলাকায় বসতবাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নাপিতপাড়া Read more

গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে। এতে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন