টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার থেকে সম্প্রতি নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনাে সন্ধান পায়নি পরিবার।নিখোঁজ যুবকের নাম সজীব সিকদার (২৫)। তিনি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। গত বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সজীব নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর মা ফুলমালা। সজীবের মা ফুলমালা বেগম বলেন, ‘বহুরিয়া বাজারে গিয়েছিলেন সজীব। এরপর আর বাড়িতে ফিরেনি। সে মানসিক ভারসাম্যহীন, শুধু নাম বলতে পারে, ঠিকানা বলতে পারে না।’পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় সজীবের পরনে ছিল বেগুনি কালারের শার্ট, ও টাওজার। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।নিখোঁজের ঘটনায় রোববার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তাই কেউ সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭০৬৬৫০৬১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. সেলিম মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন এক যুবকের নিখোঁজের একটি জিডি করেছে তাঁর মা। পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজতে চেষ্টা করা হচ্ছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল
মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্রিমিনোলজি Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

২৯ মে: নামাজের সময়সূচি
২৯ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের
বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (০৭ Read more

মির্জাপুরে অর্ডার সংকটের কারণে বার্ডস ফ্যাক্টরির উৎপাদন বন্ধ
মির্জাপুরে অর্ডার সংকটের কারণে বার্ডস ফ্যাক্টরির উৎপাদন বন্ধ

বৈদেশিক রপ্তানি অর্ডারের সংকট ও অর্থনৈতিক মন্দার কারণে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় অবস্থিত বার্ডস গ্রুপের অন্তভুক্ত বার্ডস Read more

শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা
শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) লেভেল ২ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে।গত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন