ময়মনসিংহের নান্দাইলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল।কচুরিপানার ফুলগুলো তৈরি করেছে এক অপরূপ এই দৃশ্য।কচুরি পানার ফুলের চাদরে ঢেকে আছে নদ। হাজার হাজার ফুল ফুটে রয়েছে। যেখানেই দৃষ্টি যাচ্ছে শুধু ফুল আর ফুল।ফুলের মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা।কচুরিপানার ফুল এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক হয়ে ফুটেছে যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ না করে পারে না। কেউ কেউ খুব যত্ন করে নিজের মুঠোফোনে তুলে নিচ্ছেন এসব ফুলের দৃশ্য।উপজেলার মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের হাটশিরা বাজারের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র  নদে অপরূপ এই দৃশ্য তৈরি করেছে কচুরিপানার ফুল। নদীতে দলবেঁধে ফুটেছে কচুরিপানা ফুল। ফুলের নির্মল ও স্নিগ্ধকর সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা। তাই প্রকৃতি মেতেছে এখন নতুন রূপে। বিভিন্ন রঙের কচুরি পানার ফুল দেখলে মনে হবে শিল্পীর তুলিতে নিখুঁতভাবে আঁকা কোনো ছবি। যা দৃষ্টি কাড়ছে মানুষের। ছড়াচ্ছে মুগ্ধতা। যাতে মুগ্ধ হচ্ছেন প্রকৃতি প্রেমিরা।কচুরি পানার ফোটা ফুলগুলো কোনো সুবাস না ছড়ালেও এসব ফুলের রয়েছে নান্দনিক রূপ। ফুলের শোভা ও সৌন্দর্য ভোগ করতে ভিড় জমাচ্ছেন নারী- পুরুষ, ছোট বড় সবাই। উপজেলার বিভিন্ন স্থানের ছোট বড় খাল-বিল, বাড়ির পাশে পুকুর, ডোবা-নালায়ও এখন ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল। ডোবা ও জলাশয়ে ফুল ফুটে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।সরেজমিনে ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা যায়, কচুরিপানার ফুলের চাদরে ঢেকে আছে নদী। হাজার হাজার ফুল ফুটে রয়েছে। যেখানেই দৃষ্টি যাচ্ছে শুধু ফুল আর ফুল।ফুলের মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ কেউ খুব যত্ন করে নিজের মুঠোফোনে তুলে নিচ্ছেন এসব ফুলের দৃশ্য।স্থানীয় লোকজন জানান, ব্রহ্মপুত্র নদ কচুরিপানার ফুলে ছেয়ে গেছে। মনোরম হয়ে ওঠেছে পুরো এলাকা।একসঙ্গে এতো কচুরিপানার ফুল দেখতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।স্থানীয় পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, ব্রহ্মপুত্র নদ ছেয়ে গেছে কচুরিপানা ফুলে।ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে।আমিও দেখতে আসলাম। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন,আমার বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদ।প্রচুর কচুরিপানা ফুল ফুটেছে। কচুরিপানার ফুলে যে এত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হতে পারে,তা এখানে না আসলে বুঝতাম না।’নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, কচুরি পানার ফোটা ফুলগুলো কোনো সুবাস না ছড়ালেও এসব ফুলের রয়েছে নান্দনিক রূপ।এ ফুল জলাশয়ে যতক্ষণ থাকে, ততক্ষণই মুগ্ধতা ছড়ায়। দেখতেও খুব সুন্দর।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ

বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এর মূল Read more

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা
ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী Read more

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। Read more

আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা
আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা

শের অর্থনীতির অবস্থা বোঝাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনা করে আমরা হয়তো এখন Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা
মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন