যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।এতে অংশ নেন শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। এমন আচরণে বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন।মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল প্রেস ক্লাবের সহসভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক বকুল মাহাবুব, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক আনিসুর রহমান, দৈনিক ইত্তেফাকের কাজী শাহজাহান সবুজ, সমকালের সাজেদুর রহমান, এসএ টিভির নাসির উদ্দীন, এশিয়ান টিভির মিলন খান, বাংলাটিভির আরিফ হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের কাছে তার নিঃশর্ত মুক্তির দাবিতে স্মারকলিপি দেয়া হয়।উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’

সোমবারের পত্রিকার প্রধান শিরোনামে বাজেট সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। এবারের বাজেট যে অন্যান্য বছরের চাইতে আলাদা এমন চমকহীন সেই Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর
শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার Read more

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন