হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দফায় দফায় প্রশাসনের সাথে আলোচনা হয় শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। সোমবারই হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ২টার সময় বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪
ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪

ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে Read more

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব
আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। Read more

আশির দশকের কৃষি
আশির দশকের কৃষি

Source: রাইজিং বিডি

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র হামলা’, নিহত ৪
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র হামলা’, নিহত ৪

ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র Read more

জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ২ টার সময় জীবননগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন