জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরপূর্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গতবছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল।কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ হালিম রেজা মোফাজ্জলকে আটক করা হয়েছে।তিনি জানান, বরিশালের বিএনপির মামলায় আটক করা হয়েছে। কয়েক দিন আগে বিএনপির অন্য মামলায় জামিনে কারাগার থেকে বের হন। মোঃ হালিম রেজা মোফাজ্জলকে বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।অন্যদিকে ঝালকাঠি নলছিটি থানার দিন ধাপর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছেন বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত খালেক সরদারের ছেলে।কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী বরিশাল মহানগর ও জেলা উপজেলার কর্মীদের বিরুদ্ধে বাদী সুলতান হাওলাদার নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।মামলা নম্বর হলো ৬৬/৬৬। থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পালিয়ে থাকার পর মঙ্গলবার ২৮ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল জজ কোর্টের সামনে থেকে কোতোয়ালি থানার চৌকস পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবিজির (সা.) অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা
নবিজির (সা.) অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, অনেক মানুষ ভুল করে নবিজি (সা.) ও তার জীবনকে Read more

যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!
যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!

লক্ষীপুরে হত্যা চেষ্টা মামলায় যুবলীগ ক্যাডার আশরাফ উদ্দিন আরজুর পক্ষে দায়সারা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর মডেল থানার Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির Read more

বরিশালে ইসরায়েলি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
বরিশালে ইসরায়েলি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

ফিলিস্তিনের জনগনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ ও মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বরিশালের Read more

ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার
ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন