ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা চমৎকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা মূলত বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি। মোদি চান আমি সেখানে (ভারত) যাই। আমরা এটি ঠিক করব এবং আমি যাবো। ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি। আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, এটা হতে পারে।  ভারতের উপর অধিক শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা জটিলতায় পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোয়াডের সম্মেলনে ভারত সফর করছেন না ট্রাম্প।  তবে এবার ট্রাম্পেই ভারত সফরের ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা শিগগিরই অবসান ঘটছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুনওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা চমৎকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা মূলত বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি। মোদি চান আমি সেখানে (ভারত) যাই। আমরা এটি ঠিক করব এবং আমি যাবো। ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি। আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, এটা হতে পারে।  ভারতের উপর অধিক শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা জটিলতায় পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোয়াডের সম্মেলনে ভারত সফর করছেন না ট্রাম্প।  তবে এবার ট্রাম্পেই ভারত সফরের ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা শিগগিরই অবসান ঘটছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মাঝে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা Read more

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে Read more

নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ
নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

জাতীয় খেলা কাবাডির বড় আসর বসছে ঢাকায়। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী Read more

বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দুই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন