ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা।সোমবার (১২ মে) দুপুর ১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।জানা গেছে, বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালদের মধ্যে হাতাহাতির ঘটনায় গেলো ৬ মে বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমাঝোতা বৈঠক হয়। সেখানে সিএনজি অটোরিকশাকে ভোলার পরানগঞ্জ বাজার থেকে ইলিশা লঞ্চ ঘাট পযন্ত মহাসড়ক বিবেচনা করে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও সিএনজি অটোরিকশার চালকের সিটে যাত্রী উঠানো নিষেধ করা হয়। জেলা সিএনজি মালিক ও চালক সমন্বয় পরিষদের সভাপতি মো. মাকসুদুর রহমান জানান, গেল সমঝোতা বৈঠকে জেলা প্রশাসন থেকে আমাদের যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে তাতে আমাদের সিএনজি অটোরিকশা চালকদের দুর্ভোগ বেড়েছে। সঠিক গন্তব্য যেতে বা পেড়ে যাত্রী সংকট হচ্ছে, এতে চালকরা ভাড়া পাচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পরেছেন সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা। জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবি আমাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। এছাড়াও তাদের দাবী মেনে নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতিও অনুরোধ জানান তিনি। কয়েকজন সিএনজি অটোরিকশা চালক বলেন, আজ ১০দিন আমাদের গাড়ি চলছে না। আমরা খুব কষ্টের মধ্যে দিন পার করছি। বাস শ্রমিকরা আমাদের উপর ঝুলুম করছে। সারাদেশে সিএনজি অটোরিকশা নির্বিঘ্নে চললেও ভোলায় কেন এতো বৈষম্য? আমরা এই বৈষম্য চাই না। আমরা বিগত দিনেও স্বৈরাচারী আচরনের শিকার হয়েছি। এখনো আমাদের এই ক্ষুদ্র সিএনজি অটোরিকশার উপর এতো এতো শর্ত দেওয়া হচ্ছে যা বৈষম্য। তারা আরও বলেন, পূর্বের ন্যায় ভোলার সকল সড়কে আমাদের সিএনজি অটোরিকশা চলাচল করতে দিতে হবে। আমাদের গাড়িতে ৫ জন যাত্রী নেওয়ার অনুমতি দিতে হবে। অন্যথায় সিএনজি চালকরা না খেয়ে মারা যাবে। এছাড়াও  আমাদের দাবী না মানা পযন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করবো।এর আগে সকালে ভোলা সরকারি স্কুল মাঠে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেন। এরপর জেলা সিএনজি অটোরিকশা  মালিক সমিতির ব্যানারে কয়েকশত সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।  একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে Read more

আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা

হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর Read more

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে গতকাল সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।সোমবার Read more

ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ
ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন