ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতার জাহাঙ্গীর মাঝি লালমোহন উপজেলার চর কালাই দাস গ্রামের বাসিন্দা মৃত আজগর মাঝির ছেলে।র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর মাঝি ও তার কয়েকজন সহযোগী মিলে দীর্ঘদিন যাবত জ্বীন ভূতের বাদশা সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। চক্রটি মানুষের মানসিক ও ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান করেন বলে অনলাইনে বিজ্ঞাপন দিতেন। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকার বাসিন্দা মো. দিদারুল আলম (৪০) নামের এক ব্যক্তি অনলাইনে তাদের দেওয়া বিজ্ঞাপন দেখে মোবাইল নম্বরে যোগাযোগ করে তাঁর ব্যক্তিগত সমস্যার কথা বললে প্রতারক চক্রটি তাঁর সমস্যা সমাধানের আশ্বাস দেন। এবং কৌশলে তার থেকে গেল ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশে ৫৩ লাখ ৫ হাজার টাকাও হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী দিদারুল আলম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। এরপর আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।র‍্যাব আরও জানায়, উক্ত মামলায় এর আগেও মো. কামাল উদ্দিন মীর নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকা থেকে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়। চক্রটির অন্য প্রতারকদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় র‍্যাব।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ Read more

দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ
দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ

মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে Read more

আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার Read more

ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি
ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। অন্যদিকে বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে Read more

ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২
ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২

ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় Read more

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন