লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকা ৬২ জন যাত্রীসহ ট্রলারকে উদ্ধার করলো কোস্টগার্ড।শুক্রবার (৬ জুন) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসা একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকে। ওই ট্রলারে ৬০ জন যাত্রী ও ২জন মাঝি মাল্লাসহ মোট ৬২ ছিলেন। পরে ট্রলারে থাকা একজন যাত্রী কোস্টগার্ড দক্ষিণ জোনকে অবগত করে সহযোগিতা চান। তিনি আরো জানান, সংবাদ পেয়ে কোস্টগার্ডের ইলিশা স্টেশন থেকে একটি উদ্ধারাকারী দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীসহ ট্রলারটিকে উদ্ধার করে ভোলার ইলিশা লঞ্চঘাটে নিয়ে আসেন।এদিকে, অবৈধ নৌ-যান বিবেচনায় ও অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার এবং ট্রলারের মাঝির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।উল্লেখ, ঈদুল আযহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এই ঘটনায় সুনামির কোনও সতর্কতা বা তাৎক্ষণিকভাবে Read more

সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব
সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন
বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন

মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক Read more

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

‘মার্কিন দৃষ্টিভঙ্গি’ সেন্সর করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্য করতে নেওয়া উদ্যোগের নেতৃত্ব দেয়ার অভিযোগে ৫ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা Read more

বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন