ভোলার তজুমুদ্দিনে এক প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেলে ও রাতে তজুমুদ্দিন থানায় পৃথক দুটি মালমা করেন ভুক্তভোগীরা।ধর্ষণ দুটি ঘটনার একজন হলেন উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ী গ্রামের বাক ও মানসিক প্রতিবন্ধী খাদিজা বেগম (১৫) এবং অপরজন হলেন লাইজু বেগম (২৫)। তিনি মনপুরা উপজেলার মাস্টারহাট গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জননী।এদিকে ঘটনার পর অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. বেল্লাল (৩৫), মো. সোহেল (২৪) ও আ. রহমান সুমন (৩২)। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী খাদিজাকে তার মামা বাদশা ওরফে বাসু মিয়া বেড়ানোর কথা বলে নিজ ভ্যানে করে তাদের বাড়িতে নেয়। বাড়িতে পৌঁছানোর পরে বাড়ির অন্য সদস্যরা বাইরে থাকার সুবাদে ওই কিশোরীকে ধর্ষণ করেন মামা। পরে ওই কিশোরীর চিৎকার চেচামেচিতে আশপাশের মানুষ ছুটে এসে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে।অপরদিকে লাইজু বেগম নামের বিবাহিত ওই নারী নীলফামারী জেলার এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক আসক্ত ছিলেন। ঈদ পরবর্তীতে তারা দুজন দেখা করতে তজুমুদ্দিনে আসেন। এ সময় তাদের আটকে রেখে ওই নারীকে বেল্লাল ও আব্বাস নামে দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উভয় ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাক ও মানসিক প্রতিবন্ধীর ধর্ষণের শিকার হওয়া মামাকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ‘মুক্তিযোদ্ধা বানানোর’ নামে প্রতারণা: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
ময়মনসিংহে ‘মুক্তিযোদ্ধা বানানোর’ নামে প্রতারণা: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সদস্যগণ। বুধবার (১৭ Read more

সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের, বিচারের আশ্বাস অন্তর্বর্তী সরকারের
সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের, বিচারের আশ্বাস অন্তর্বর্তী সরকারের

হামলাকারীরা পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার।

এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতে Read more

কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (০২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে Read more

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি

ঢাকার গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রবিবার (২০ জুলাই) Read more

গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩
গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন