ভোলার তজুমদ্দিনে নুর নাহার নামের এক নারী মাদক কারবারির বসত ঘর থেকে ২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, ওয়ার্ডের বাসিন্দা নিরব মিয়ার স্ত্রী নুর নাহার বেগম, মৃত মাহফুজুর রহমানের ছেলে রহিম এবং তোফায়েল আহমেদের ছেলে রামিম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে নুর নাহারের ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগীসহ তাকে আটক করা হয়। নুর নাহার একজন পেশাদার মাদক কারবারি। এর আগে তার নামে থানায় মাদকের মামলা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি প্রত্যাহার
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি প্রত্যাহার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় Read more

‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে’
‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পুজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো। দুর্গাপূজা ও বিজু উৎসব Read more

মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

২৩ আগস্ট: নামাজের সময়সূচি
২৩ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের Read more

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন