ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রাম সংলগ্ন ফাঁকা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত যুবকের নাম জামাল ফকির (২৮)। তিনি একই গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে জামাল ছিলেন সেজো।পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামাল ফকিরের বিয়ে হয় পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে। সেদিন রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।রাতের খাবার শেষে সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান। পরদিন সকালে গ্রামের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নববধূ জেগে ওঠেন।তিনি জানান, ‘চিৎকার শুনে দরজা খুলতে যাই, কিন্তু দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।’স্থানীয়রা জানান, সকালে বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে জামালের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।’সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে নববধূর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির পাশে বাঁশের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এবং ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন Read more

৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো
৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে  ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো

লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। টানা ৬ জয়ের পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। Read more

ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস
ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস

বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান Read more

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ
ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

দেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম Read more

দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ
দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। কারণ দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির Read more

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন