ভোরে কুয়াশা থাকলেও দিনে ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র রোববার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

কোলের সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা
কোলের সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা

স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা। সেই টাকায় পায়ের নূপুর, নাকের নথ, Read more

সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, 'হে আল্লাহ, আমার অবুঝ Read more

নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক

সৌদি আরবে মারামারির জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন