মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের স্বার্থে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।তিনি বলেন, দেশে নদী ও খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খনন করা হবে। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ শুরু হয়েছে। আজ রাজখাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এতে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ

গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি Read more

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ Read more

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ
নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো Read more

টাঙ্গাইলে তেলের সংকট তীব্র, ভোগান্তি চরমে
টাঙ্গাইলে তেলের সংকট তীব্র, ভোগান্তি চরমে

টাঙ্গাইল জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সীমিতসংখ্যক পাম্প খোলা থাকলেও সেখানে Read more

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

ভোলায় সামুদ্রিক মাছ ও জালসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক
ভোলায় সামুদ্রিক মাছ ও জালসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক

ভোলার লালমোহনে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫টি বেহুন্দি জাল, ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন