পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ও পরিচালনার অভিযোগে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এ সময় নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় দেবীগঞ্জ ক্যাম্পের কমান্ডার ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের যৌথ বাহিনী গালান্ডি বাজারে সুমন কুমার রায়ের মুদি দোকানে প্রথমে অভিযান চালায়। এই সময় বেশ কয়েকজনকে দোকানের সামনে থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে আটক করা গেলেও সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে একজন আগেই পালিয়ে যায়।অভিযানে আটকরা হলেন- দেবীডুবা ইউনিয়নের গালান্ডি গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়, করুনা কান্ত রায়ের ছেলে সুমন কুমার রায়। এছাড়া অমূল্য রতন রায়ের ছেলে ধনঞ্জয় রায় পলাতক রয়েছেন।জিজ্ঞাসাবাদে ধনঞ্জয় রায় নামে আরেকজন ব্যবসায়ীর নাম আসায় তার দোকানের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এই সময় দোকান থেকে নগদ টাকা ও সিম কার্ড উদ্ধার করা হয়। এর আগে সেনাবাহিনী আসার খবর পেয়ে সে দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে ধনঞ্জয়কে আটক করতে তার বাড়িতে গিয়ে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি।সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদে অনলাইন জুয়াড়িদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৪ হাজার টাকা নগদ, দুটি ক্যামেরা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, তিনটি বাটন ফোন, ১৬টি সিম কার্ড, একটি সিপিইউ ও তিনটি রেজিস্টার জব্দ করা হয়। রেজিস্টারের জুয়ার টাকা লেনদেনের হিসেবের আলামত পাওয়া গেছে।অভিযান শেষে আটককৃতদের দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, মোট ৮৪টি বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও কিছু বিষয়ের Read more

আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দেশটির দাবি, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।রবিবার (১৩ এপ্রিল) মিয়ানমারের Read more

ভোলায় পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

ভোলায় পৃথক দুই ঘটনায় কাজল হোসেন (৫৭) ও নাছির (৪০) নামের দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Read more

মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের তরমুগরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় Read more

প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম
প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর Read more

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন