দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামে।সোমবার (৪ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সাথে অভিমান করে তাকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করেছে।খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহত গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।নিহত গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। ওই গৃহবধূ একই গ্রামের তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সাথে অভিমান করে রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে আফরিন আক্তার দিপুমনি তার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। রাত সাড়ে আটটার দিকে সবার অজান্তে দিপুমনি তার স্বামীকে ভিডিও কলে রেখে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়।মৃত দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছত্তার সরদারের সাথে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা দ্বিতীয় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তার মা ঢাকায় চলে যান।বাবা-মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতেন। কয়েকদিন ধরে তাকে বিষন্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সাথে তার কথা কাটাকাটি চলছিলএনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাত্তর নিয়ে ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী
একাত্তর নিয়ে ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন,  ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি Read more

কুয়াকাটায় ট্রেনিং সেন্টার করবে নির্বাচন কমিশন
কুয়াকাটায় ট্রেনিং সেন্টার করবে নির্বাচন কমিশন

পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরি নির্মাণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জেলা প্রশাসককে (ডিসি) জমি দিতে বলেছে নির্বাচন Read more

বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

Realz Casino: Fast Rounds and Quick Wins for Players Who Play in Short Bursts
Realz Casino: Fast Rounds and Quick Wins for Players Who Play in Short Bursts

Some players don't want a two-hour grind. They want five minutes, a few decisive rounds, and a clear result. Realz Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস

হঠাৎ করেই বদলে যাচ্ছে প্রকৃতির মেজাজ। ঢাকার আকাশে ভোরের স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে আছে বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, আবহাওয়া অফিসের Read more

দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা
দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন