কিশোরগঞ্জের ভৈরবে ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সহকারী পরিচালক এনায়েত হোসেন। এর আগে ২৮ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আটককৃত স্বামী-স্ত্রী পৌর শহরের পুকুর পাড় পঞ্চবটী এলাকার কালু মিয়া ফকিরের ছেলে মাইনুদ্দিন (৩১) ও তার সহধর্মিণী ঝিনুক বেগম (২২)। ঝিনুক বেগম একই এলাকার মৃত আবু তাহের মিয়ার মেয়ে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই সন্ধ্যা ৬টায় শহরের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু নাটাল মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রোমার নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করতে গিয়ে মাদককারবারি স্বামী-স্ত্রীকে পাওয়া যায়। পরে বাস থেকে নামিয়ে চিহ্নিত মাদককারবারি মাইনুদ্দিন মিয়া ও তার সহধর্মিণী ঝিনুক বেগমকে তল্লাশি করে তাদের কাছে থাকা ৭ হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত মাদককারবারি মাইনুদ্দিন ও তার সহধর্মিণীর বিরুদ্ধে রাত ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা শেষে থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ‘মাইনুদ্দিন একজন চিহ্নিত মাদককারবারি। ঝিনুক বেগম মাইনুদ্দিনের দ্বিতীয় স্ত্রী। তারা পঞ্চবটী পুকুরপাড় এলাকায় আল আমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। স্ত্রী ঝিনুক বেগমকে দিয়েই মাইনুদ্দিন নিয়মিত মাদক ব্যবসা করে যাচ্ছে। মাইনুদ্দিনের বিরুদ্ধে ভৈরব থানাসহ অন্যান্য থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আজ ২৯ জুলাই সকালে আদালতের মাধ্যমে মাদককারবারি স্বামী-স্ত্রী কারাগারে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ
চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ

"আমারে কেন এতিম বানাই গেলা বাপ? আব্বারে কত ভালোবাসি সেটি প্রকাশ করার সময়ও দিলা না।"—সাদা কাফনে মোড়ানো বাবার নিথর দেহের Read more

এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম
এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত Read more

অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

বান্দরবানে বিভিন্ন ঘটনায় বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জানা যায়, বছরের পর বছর Read more

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। Read more

মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন