কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে দোকানীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা জলপরী পার্ক রোডে লালুকালু মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে লালু কালু মার্কেটের আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের প্রায় ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকানগুলোতে পাদুকা তৈরির বিভিন্ন কাঁচামাল সামগ্রী ছিল। মার্কেটের বেশিরভাগই জুতা তৈরির ম্যাটেরিয়ালসের দোকান ছিল। দোকানগুলোতে জুতার তৈরির কেমিক্যাল থাকায় আগুন দ্রুত বেড়ে গিয়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানেই আটা, রাবার, পেস্টিং, সলিউশন জাতীয় পণ্য ছিল। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কেউ সঠিক ভাবে বলতে পারছেন না।ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ বলেন, রাত প্রায় ১টার দিকে ফায়ার সার্ভিস পাদুকা মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। পরে তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে ছোট বড় মিলিয়ে ৩৫/৪০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার

ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ মে) Read more

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত Read more

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন