যাত্রী সেজে উঠেন বাস, ট্রেনে ও সিএনজিতে। বসেন অন্যান্য নারী যাত্রীদের পাশে। কৌশলে হাতিয়ে নেন স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এমনই এক ঘটনার শিকার হন কিশোরগঞ্জের ভৈরবের দুই নারী।বুধবার (৩০ জুলাই) শহরের বাসস্ট্যান্ড, রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় দুই নারী যাত্রীর কাছ থেকে কৌশলে চেইন নিয়ে গিলে ফেলার চেষ্টার সময় আটক হয় নারী ছিনতাই চক্রের দুই সদস্য। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ তাঁদের আটক করে থানায় আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির।আটককৃত নারী ছিনতাইকারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার শফিক মিয়ার স্ত্রী তামান্না বেগম (২৬) ও একই এলাকার শিপন মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২২)।এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানা সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির জানান, শহরের বাসস্ট্যান্ড, রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় সিএনজি থেকে আসেন চার নারী। এদের মধ্যে দুই নারী ছিনতাইকারী সিএনজি থেকে নেমে গেলে হঠাৎ ভুক্তভোগী দুই নারী বুঝতে পেরে নারী ছিনতাইকারীদের আটক করেন। এ সময় তারা চেইন গিলে ফেলতে চেষ্টা করে। ভুক্তভোগীদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে দুই ভুক্তভোগী নারীর চেইন উদ্ধার করে দেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরো দুই নারী ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ভৈরব থানা পুলিশকে খবর দিলে তারা এসে দুই নারী ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে।সেকেন্ড অফিসার আরও বলেন, দুই নারী ছিনতাইকারীর বিরুদ্ধে ভৈরব থানাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তারা একটি সঙ্গবদ্ধ চক্র। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন
আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ Read more

বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং শুধু বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। ধূমপান ২ বছর Read more

ঝুঁকিপূর্ণ সেতুর পরিদর্শনে সাটুরিয়ায় ইউএনও, নিলেন সংস্কারে পদক্ষেপ
ঝুঁকিপূর্ণ সেতুর পরিদর্শনে সাটুরিয়ায় ইউএনও, নিলেন সংস্কারে পদক্ষেপ

মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প সড়কের একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু খবর পেয়ে তা পরিদর্শনে গিয়ে সেতুটি সংস্কারের জন্য Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন