ভুল সংবাদ পরিবেশন করলে এখন থেকে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।আজাদ মজুমদার বলেন, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট।’আজাদ মজুমদার বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার উল্লেখ করে তিনি বলেন, আমরা সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। কিন্তু কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!

ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি Read more

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য Read more

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ

সমুদ্র পথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১ Read more

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার Read more

একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা
একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই-ভাই। সুতরাং তোমরা তোমাদের দু’ ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় কর, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন