বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেছেন তিনি।আদালতে আপিল আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।পরে আইনজীবী কায়সার কামাল জানান, আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেটা মার্জনা করেছেন। এখন ডা. জোবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন। তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা।এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং তারিখের বাংলাদেশ গেজেটে প্রকাশিত) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে ০১ (এক) বছরের জন্য স্থগিত করা হলো।এরপর চলতি বছরের ৬ মে দেশে ফিরেন জুবাইদা রহমান।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনার মধ্যে যেকোন সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক Read more

আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা
আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে Read more

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান
জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,‘জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে- জাতীয় নির্বাচন আমরা যত Read more

পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩৫ বস্তা টাকা। Read more

বরিশালে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত
বরিশালে  র‌্যাবের সঙ্গে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত

বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন মাদক ব্যবসায়ীরা।এসময় Read more

হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই
হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের নির্মাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন