বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন।অপরদিকে পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ভোলা সদর হাসপাতালে তিনজন এবং বরগুনা হাসপাতালে ৬৩ জন। তবে ঝালকাঠিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১০ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বরগুনায় ২৩২ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিন হাজার ১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে আটজনের।’তিনি আরও বলেন, ‘বরিশালের প্রতিটি জেলায় কমবেশি ডেঙ্গু রোগী রয়েছে। এ পরিস্থিতি থেকে বের হতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরাতো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা

ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের Read more

খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা

রান্নায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরা। জিরা কেবলমাত্র খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, পাশাপাশি এটি স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরা Read more

ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের নামী-দামি সব বোলারদের বল পিটিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন