শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পর পর উইকেট হারিয়ে চাপে পড়েছে লিটন দাসের বাহিনী। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডব দেখান পারভেজ হোসেন ইমন। অপর প্রান্তে দেখে শুনে খেলেন তানজিদ হাসান তামিম। এই দু’জন গড়েন ৪৬ রানের জুটি। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফেরেন তামিম। এরপর ইমনকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ের সঙ্গীকে হারালেও থেমে যাননি ইমন। ২২ গজে রীতিমতো ঝড় তুলছিলেন তিনি। তবে কিছুই করতে পারেননি লিটন। মাত্র ৬ রান করে জেফরে ভ্যান্ডারসে শিকার হন তিনি। লিটন ফেরার ৪ বল পর আবার উইকেট হারায় বাংলাদেশ। ৬৭ রানের মাথায় বড় শর্ট খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন পারভেজ হোসেন ইমন। আউট হওয়ার আগে ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন ইমন।এরপর থিতু হতে পারেননি তাওহিদ হৃদয়ও। দলীয় ৮৯ রানে সাজঘরের পথ ধরেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ
বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস Read more

ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা Read more

সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও

সিরিয়ার পালমিরায় মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার পর বড় ধরনের সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি ও সামরিক Read more

২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার
২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ২০২৪ সালে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম Read more

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন