ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার ২ শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)। পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার ২ শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম, তার দুই সন্তান রাইসা ও নীরবের মরদেহ উদ্ধার করা হয়।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।’এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জ মডেল থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মোঃ মখলিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, Read more

বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি

আজ ১০ এপ্রিল, প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। এই দিনটি মূলত আধুনিক হোমিওপ্যাথির জনক জার্মান Read more

পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে Read more

মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন