বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে নতুন করে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে সামরিকভাবে জবাব দেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের এক যুবনেতা। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের প্রস্তাবও তুলে ধরেছেন।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে কোনও ধরনের হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেয়া হবে— এমন হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) যুব শাখার এক নেতা। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন।মঙ্গলবার দেয়া এক বক্তব্যে পিএমএলের যুবনেতা কামরান সাঈদ উসমানি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, তাহলে মনে রাখতে হবে— পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র কিন্তু খুব দূরে নয়।’উসমানি বলেন, ভারতের তথাকথিত ‘অখণ্ড ভারত’ আদর্শ বাংলাদেশে চাপিয়ে দেয়ার কোনো প্রচেষ্টা পাকিস্তান মেনে নেবে না। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে নিজের আদর্শিক প্রভাবের অধীনে আনার চেষ্টা করছে, এটা পাকিস্তান কখনোই গ্রহণ করে না। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি বাংলাদেশের ওপর হামলা চালায় বা এমনকি তার সার্বভৌমত্বের দিকে ‘কুদৃষ্টি’ দেয়, তাহলে পাকিস্তান শক্ত হাতে জবাব দেবে।উসমানি আরও বলেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পেরেছিল এবং প্রয়োজন হলে আবারও তা করতে পারবে। তিনি একটি সম্ভাব্য কৌশলগত দৃশ্যপট তুলে ধরে বলেন, একদিকে পশ্চিম দিক থেকে পাকিস্তান, পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং একই সময়ে চীন অরুণাচল প্রদেশ ও লাদাখে মনোযোগ দিলে ভারত চাপে পড়বে।অন্য একটি ভিডিও বার্তায় তিনি আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করছে এবং ‘অখণ্ড ভারত’ আদর্শের নামে বাংলাদেশ ভেঙে একটি হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব হলো— পাকিস্তান ও বাংলাদেশ একটি সামরিক জোট গঠন করবে। পাকিস্তান বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে, আর বাংলাদেশ পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি গড়বে।’উসমানির মতে, উভয় দেশ একে অপরকে নিজ নিজ ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এবং এর মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, ‘যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে, তারাই বিশ্ব শাসন করে’। পাকিস্তান ও বাংলাদেশের সামরিক অংশীদারত্ব এ অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) যুব শাখার এই নেতা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি
রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। দায়িত্ব নেয়ার মাত্র Read more

আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু Read more

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’
‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন