ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের উরি এবং পুঞ্চে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ শুরু করে। এতে ভারী কামান ও গোলা ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তা।পাকিস্তানের এ হামলার জবাবে ভারতও পাল্টা হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানের গোলায় ১৬ ভারতীয় নিহত হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।এর আগে আজ শুক্রবার ভারত জানায়, গতকাল পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় হামলায় চালিয়েছে। যা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতে কোনো হামলা চালায়নি।এদিকে কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে পাকিস্তান। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা। পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।পাক এ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে শুক্রবার (৯ মে) বলেছেন, ‘পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে।’ তিনি অভিযোগ করেন, গতকাল ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের ১৫টি শহরে মিসাইল ছুড়েছে। যা সত্যি নয়। এর মাধ্যমে ভারত ‘হাইপ’ তোলার চেষ্টা করছে বলে দাবি তার।গতকাল পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে পাকিস্তানের মিসাইল হামলার দাবিকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি এমন অসাধারণ এবং বানানো গল্প যে। এ নিয়ে আপনারা শুধু হাসতে পারবেন।” পাকিস্তান এখন পর্যন্ত ভারতে কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা।তবে ভারতের এক সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, তাদের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের পুলিশ জানিয়েছে, তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে। ওই সময় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল।পাকিস্তানের সরকারি সূত্রটি জানিয়েছে, পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালায়নি সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তাদের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।সূত্র: হিন্দুস্তান টাইমস, সিএনএনএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন Read more

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

আলফাডাঙ্গার কমিউনিটি ক্লিনিক যেন মশা-ব্যাঙের আস্তানা
আলফাডাঙ্গার কমিউনিটি ক্লিনিক যেন মশা-ব্যাঙের আস্তানা

চারিপাশে পানি থইথই। কোথাও গোড়ালিসমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত। প্রথম দেখায় পুকুর বলে বিভ্রম হয়। এমন পরিস্থিতি থাকে বছরের Read more

দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণে ২০২৬ সালের Read more

নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । মঙ্গলবার(২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন