আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। তবে আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটা মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। এদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর এ ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে বাংলাদেশের দুই আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে মুকুলের সঙ্গে সঙ্গে আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।  তার আগে ১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দায়িত্ব পালন করবেন সোহেল।হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে মুকুল-পাকিয়াগুরুগের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন দুই আফগান পাকতিন ও শফি। ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট।বাংলাদেশের দুই আম্পায়ার ছাড়াও দায়িত্ব পেয়েছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসারি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহাম পণ্ডিত ও বীরেন্দর শর্মা।গ্রুপ পর্বের ১২ ম্যাচে আম্পায়ারের তালিকা:৯ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তানঅন-ফিল্ড আম্পায়ার: আসিফ ইয়াকুব ও বীরেন্দর শর্মা১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাতঅন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকংঅন-ফিল্ড আম্পায়ার: রবীন্দ্র ভিমালাসিরি ও রোহান পন্ডিত১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমানঅন-ফিল্ড আম্পায়ার: মাসুদুর রহমান ও আহমাদ পাকতিন১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কাঅন-ফিল্ড আম্পায়ার: রোহান পন্ডিত ও ফয়সাল আফ্রিদি১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তানঅন-ফিল্ড আম্পায়ার: রুচিরা পালিয়াগুরুগে ও মাসুদুর রহমান১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-ওমানঅন-ফিল্ড আম্পায়ার: বীরেন্দর শর্মা ও আসিফ ইয়াকুব১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা ও হংকংঅন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তানঅন-ফিল্ড আম্পায়ার: ফয়সাল আফ্রিদি ও রবীন্দ্র ভিমালাসিরি১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতঅন-ফিল্ড আম্পায়ার: আহমাদ পাকতিন ও রুচিরা পালিয়াগুরুগে১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তানঅন-ফিল্ড আম্পায়ার: আসিফ ইয়াকুব ও বীরেন্দর শর্মা১৯ সেপ্টেম্বর: ভারত-ওমানঅন-ফিল্ডা আম্পায়ার: রবীন্দ্র ভিমারাসিরি ও ফয়সাল আফ্রিদিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল
ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। বৃহস্পতিবার (৫ Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেলপথ অবরোধের পর এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে Read more

সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি Read more

তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন