বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।’শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘বর্তমান সরকারের দেয়া নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত দিনের সকল নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে।’জেলা বিএনপি নেতা প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চমে অবস্থান করছে রাজধানী ঢাকা। প্রথম থেকে চতুর্থ স্থানে রয়েছে চীনের চারটি Read more

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আমিনুল ইসলাম তুফান (৩১) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ Read more

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার Read more

তেলের ভাউচারের ধাক্কায় খাদে রোলার, ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার
তেলের ভাউচারের ধাক্কায় খাদে রোলার, ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালক। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ভাউচারের Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‍্যাব
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‍্যাব

গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন