ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করানো হচ্ছে এই তথ্যটা সঠিক। তবে পুশইনের সংখ্যাটা কমে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যেসব বাংলাদেশি রয়েছে তাদের তো নিতে হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পর হোক। তবে আমাদের নাগরিকদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে তাদের গ্রহণ করা হচ্ছে না। তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি। আমরা ভারতকে বলেছি আমাদের কোনো নাগরিক যদি ওইখানে থেকে থাকে তাহলে একটা নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিময়ের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদে কিছুটা কাজও হচ্ছে এবং পুশইনের সংখ্যাটা কমে আসছে।মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কেউ যদি এই ঘটনাকে অবহেলা করে থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন
মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন

জীর্ণশীর্ণ কুঁড়েঘরে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের মতিয়ার ও রহিমা বেগম দম্পতি। দীর্ঘদিন ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে গেলেও তাদের Read more

‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’
‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় Read more

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে জাকের আলীর নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক Read more

ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে।আইডিএফ-এর একজন মুখপাত্র জানান, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর Read more

‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’

বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন