‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরী ড্রাইভ সড়কে এই শতাধিক লোকের উপস্থিতিতে মানববন্ধন হয়েছে।এতে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদয় সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনসহ স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি। তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, ‘কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ — একে রক্ষা করা সবার দায়িত্ব।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি

ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। বুধবার (০৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ Read more

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।সোমবার (১২ জানুয়ারি) টেকনাফ সদর Read more

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক
আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর Read more

রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন

আইপিএল নিলামের মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে দলগুলোর আগ্রহ যে বড় ধরনের দরযুদ্ধে রূপ Read more

হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু
হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের Read more

পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড
পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. জুবায়েত (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন