দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়া নেত্রকোনা ধলাই নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পৌরসভা। নদীকে কচুরিপানা মুক্ত করতে পৌর প্রশাসনের সঙ্গে কাজ করছেন নদী পাড়ের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা। খুশি স্থানীয়রা।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ধলাই নদীতে কচুরিপানা পরিষ্কারের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। পরবর্তীতে তিনি নিজেও কয়েক ঘণ্টা পানিতে নেমে এই পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন।জেলার পূর্বধলার ধলীরকান্দা থেকে উৎপত্তি হওয়া ধলাই, যার পূর্ব নাম ছিলো ধুলাই, এই নদীটি জেলার ঐতিহ্যবাহী মগড়া নদীতে গিয়ে মিশেছে। ৩৫ কিলোমিটার দৈর্ঘ্য ও প্রায় শত মিটার প্রস্থের নদীটি গেল দেড় যুগ ধরে নেত্রকোনা শহরের মইনপুর থেকে রাজুরবাজার পর্যন্ত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে ছিলো।শহরের প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে কচুরিপানায় ভরাট থাকায় দৈনন্দিন কাজ, সাঁতার কাটাসহ স্থানীয়দের কোনো কাজেই আসেনি এই নদীটি। বৃষ্টি বা বর্ষায় জলাবদ্ধতা হলেও নদীর প্রবাহ এবং ধারণ ক্ষমতা না থাকায় আর্থিবাদের বদলে অভিশাপ হয়েছিলো।এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বছর বছর আশ্বাসের পর এবার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন সংগঠনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের যুক্ত করায় অবশেষে মুক্ত হচ্ছে নদীটি। তিন কিলোমিটার পৌরসভার ভেতরের অংশ পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। ইতিমধ্যে দেড় কিলোমিটার নদী পরিষ্কার করা হয়েছে।এদিকে নদীকে এবার জীবিত রাখতে পরিষ্কারের পর নৌকা বাইচের মাধ্যমে সবাইকে উজ্জীবিত করা হবে বলেও জানান জেলা প্রশাসক।স্থানীয়রা জানান, দশ বছর আগেও এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু কচুরিপানা বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক বছর যাবত কোনো ধরনের মাছ পাওয়া যাচ্ছে না। আশা করা যাচ্ছে, এবার পরিষ্কার হলে আবার নতুন করে নদীতে মাছ পাওয়া যাবে।এদিকে ইতিমধ্যে পরিষ্কার করা দেড় কিলোমিটারের মধ্যে স্থানীয় শিশুদের নদীতে সাঁতারাতে দেখা গেছে। বাচ্চারা বলছিল, আগে কচুরিপানা থাকায় তারা কখনো নদীতে নামতে পারেনি, কিন্তু এবার পরিষ্কার হওয়ায় তারা নদীতে নামার সুযোগ পাচ্ছে।নেত্রকোনার পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার জানান, নদীটি পরিষ্কার করা হচ্ছে নদীর প্রাণ ফেরাতে। পরবর্তীতে নদীর রক্ষা সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আপাতত পৌরসভা থেকে পরিষ্কারের উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, আমরা আপাতত শহরের ভিতরে যে তিন কিলোমিটার নদী আছে, সবটি পরিষ্কার রূপে নিয়েছি। পরিষ্কার হওয়ার পর নদীটি পরিষ্কারের আনন্দ উপভোগ করার জন্যই নদীতে একটি নৌকা বাইচের আয়োজন করার কথা ভাবছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে Read more

নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা Read more

এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা
এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে Read more

রাশিয়ার প্রধান ২ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার প্রধান ২ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বৃহত্তম ২ তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে ‘শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি Read more

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন