চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করছে। অভিযানে অতিরিক্ত পরিচালক (এডি) খালিদ মাহমুদও উপস্থিত আছেন।সন্ধ্যা ৬ টার দিকে এ রিপোর্ট লেখার সময় অভিযান চলমান ছিল।অভিযানে প্রথমেই হাসপাতালের রান্নাঘরে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, রোগীদের নির্ধারিত পরিমাণ মাছ সরবরাহ না করে কম দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালে কোনো অপারেশন না করেও খাতা-কলমে অপারেশন দেখানোর প্রমাণ মেলে। এসব অনিয়মের বিষয়ে কাগজপত্র জব্দ করে যাচাই-বাছাই শুরু করেছে দুদক।উপপরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। খাবার সরবরাহে অনিয়ম এবং ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও বেশ কিছু অভিযোগ যাচাই-বাছাই চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত এক নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাক পরার জন্য প্রায়ই Read more

ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর
ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে ফেসে গেলেন এক প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বিভাগীয় Read more

ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা
ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন Read more

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর যাচ্ছেন। চলতি আগস্ট মাসের শেষ দিকে এই সফর করবেন তিনি।মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে বেইজিংয়ের Read more

জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১৩০ জিডি
জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১৩০ জিডি

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। এসময় Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন