ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।  রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। রাজ্য পুলিশ বলেছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন।এ ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা লেখেন, ‘ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন।’রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন পুড়ে মারা যান। বাসের এয়ারকন্ডিশনের শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটেছিল। বাসটিতে জরুরি নির্গমনের কোনও পথ ছিল না।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!

রাত তখন সাড়ে ১২টা। বাইরে মুষলধারে বৃষ্টি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা ছুরতন নেছা প্রতিদিনের মতোই একাকি Read more

ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো
ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো

টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি কাটাতে প্রকৃতির টানে, স্বস্তির খোঁজে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ছুটে এসেছে দেশের নানা প্রান্তের মানুষ। Read more

উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ
উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইনানী চেংছড়ি সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সকালে Read more

লস অ্যাঞ্জেলেসের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩
লস অ্যাঞ্জেলেসের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কান্ট্রি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে Read more

মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়
মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ Read more

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে মারধর করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- যুবদল কর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন