সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে। এমনকি জনপ্রিয়তার দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন তিনি। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী  প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড–এর তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের অবস্থান ৬৩তম, যেখানে পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সবশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় বিএনপির চেয়ারম্যানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের Read more

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী Read more

চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ
চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি Read more

সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ

পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। Read more

সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন