ভারতের মুম্বাইয়ে বোমা হামলায় কাঁপিয়ে দেওয়ার হুমকি আসে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হুমকির পর মুম্বাইকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। হুমকিতে বলা হয়, ভয়াবহ সিরিজ বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১ কোটি মানুষকে হত্যা করা হবে।তবে ওই হামলার হুমকি দিয়েছিলেন আশ্বীনি নামের এক জ্যোতিষী।শনিবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম স্ট্যাটসম্যান জানায়, আশ্বীনির জন্মস্থান বিহার। তিনি নইডাতে থাকতেন। সেখান থেকেই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে বোমা হামলার হুমকিমূলক বার্তা পাঠান।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যক্তি জানিয়েছেন, তিনি জ্যোতিষী হিসেবে কাজ করেন। তিনি এই ভুয়া হুমকি দিয়েছিলেন আরেকজনকে ফাঁসাতে। ওই ব্যক্তির কারণে জেলে যাওয়ার প্রতিশোধ নিতে এ কাজ করেন তিনি।এ জ্যোতিষী পুলিশের কাছে পাঠানো হুমকিতে বলেন, ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে। যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে। বৃহস্পতিবার এমন হুমকি আসার পর এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শহরের নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু করে পুলিশ।হামলার মেসেজটি পাঠানো হয়েছে ‘লস্কর-ই-জিহাদি’ নাম দিয়ে। এতে বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণে ব্যবহার করা হবে ৪০০ কেজি আরডিএক্স। যা ১ কোটি মানুষকে হত্যা করতে পারে।যে মোবাইল ও সিম থেকে মেসেজ দেওয়া হয় সেটিও উদ্ধার করেছে পুলিশ। সিম দিয়ে সহায়তা করার অভিযোগে অপর একজনকে জিম্মায় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮০ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
৮০ হাজার টাকা বেতনে  নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ Read more

কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী
কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের Read more

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের
গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের

কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে সোমবার (৭ এপ্রিল) আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। Read more

রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশের মামলার আসামী একঝাঁক তারকা
টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশের মামলার আসামী একঝাঁক তারকা

ঘটনার সুত্রপাত ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায়। এদিন একটি বাইক তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারের পায়ে লাগার Read more

আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আজ রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যায়ক্রমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন