ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮) রাতে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বাসটি বেঙ্গালুরু থেকে শিবামোগ্গার পথে ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন যাত্রী ও কর্মচারী ছিলেন।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার পার হয়ে বাসের তেলের ট্যাঙ্কে ধাক্কা দেয়। এতে ট্যাঙ্ক ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু যাত্রী আগুন থেকে বের হতে পেরেও অনেকেই দগ্ধ হয়ে প্রাণ হারান। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী ও ট্রাকচালকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাচিন জানান, বাস ওভারটেক করার পর বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকটি বাসকে ধাক্কা দেয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের যাত্রী আদিত্য বলেন, “ধাক্কা লাগতেই আমি পড়ে যাই। দরজা খোলা যাচ্ছিল না। কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করি। সবাই চিৎকার করছিল।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার শোক প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর আগে নভেম্বর মাসে ভারতের তেলেঙ্গানা রাজ্যে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের সড়ক দুর্ঘটনার দিক থেকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে বিবেচিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। Read more

ভারতের পুলিশ কর্মকর্তার কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ
ভারতের পুলিশ কর্মকর্তার কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ

ভারতের পাঞ্জাবের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হরচরণ সিং ভুল্লারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো Read more

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক Read more

২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

ফিলিস্তিন বরকতময় ভূমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- سُبْحٰنَ الَّذِيْۤ اَسْرٰي بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَي الْمَسْجِدِ الْاَقْصَا Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন