বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ পৌঁছেছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।জানা গেছে, ইলিশগুলো বাংলাদেশের ট্রাক থেকে আনলোডিং করে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে। এখান থেকে মাছগুলো সোজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার ‘হাওড়ার ফিস্ মার্কেটে’ পৌঁছে যাবে।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরো বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের পদ্মার এই সুস্বাদু ইলিশ। এরপরই পূজার আগে ভোজনরসিক বাঙালিরা এই মাছের স্বাদ নিতে পারবে।যদিও প্রথম লটে ইলিশের দাম একটু বেশি থাকবে বলে জানিয়েছেন ‘মাৎস আমদানিকারক সমিতির’ সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে পশ্চিমবঙ্গের বাজারে এরই মধ্যে গুজরাটের ইলিশে ভরে গেছে। তাই বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আসবে, ততই দাম কমতে থাকবে।প্রতি কেজি ইলিশের পাইকারি দাম ১৫শ’ থেকে ১৬শ’ রুপি পড়বে। আর খুচরা বাজারে মিলবে ১৭শ’ থেকে ১৮শ’ রুপি পড়বে, জানান আনোয়ার মাকসুদ।চলতি বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ১২ শো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলের নতুন কর্মসূচি
ছাত্রদলের নতুন কর্মসূচি

'গোপন তৎপরতায় অভ্যস্ত' একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে Read more

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই Read more

চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা
চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যা মামলার মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভিডিও Read more

ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা
ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) দখলদারদের বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির Read more

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর Read more

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন।একই সঙ্গে  ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন