ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ লাইন্সে হস্তান্তর করে।বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, সরকারি জরুরি ডাক নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা দক্ষিণপাড়ার মালয়েশিয়া প্রবাসী আবু সাইদের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুর মোটরসাইকেলযোগে রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেলের সামনে দিয়ে আকস্মিকভাবে পোশাক কারখানার এক নারী শ্রমিক মহাসড়ক পার হতে দৌড় দেন।তাকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন শাহিনুর। এ সময় পেছন দিকে থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে চলে যায়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে শাহিনুর পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত তিন বছর আগে শাহিনুর বিয়ে করেন তার পাশের গ্রাম বেলীশ্বরে। তার দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত শাহিনুর ইসলাম সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকাবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যুর সংক্রান্ত আরটিএ সনদ প্রদানের পর মানিকগঞ্জ পুলিশ লাইন্সে হস্তান্তর করা হয়। সেখান থেকে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত
চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত

ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে বড় অগ্রগতি হলো বিরল খনিজ রপ্তানি। এত দিন ধরে দিল্লির জন্য গুরুত্বপূর্ণ এই খাতটিতে Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য হঠাৎ করে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন