ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) জানিয়েছে, ভারতের কেরালা রাজ্যের দেভামাতা হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। আফ্রিকার রাজনীতিতে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চিকিৎসার জন্যই হাসপাতালে এসেছিলেন। কিন্তু সুস্থ হয়ে আর তিনি নিজ দেশে ফিরে যেতে পারেননি।পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওদিঙ্গা সকাল বেলা তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। এছাড়া তার সঙ্গে ভারত ও কেনিয়ার নিরাপত্তাকর্মীরা ছিলেন। তখন তিনি হঠাৎ করে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।কেরালার এরানকুলামের এসপি কৃষ্ণ এম বলেছেন, “তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।”সাবেক এ প্রধানমন্ত্রী ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু তিনি একবারও প্রেসিডেন্ট হতে পারেননি।ভারতীয় সংবাদমাধ্যম মাতৃভূমি প্রথমে তার মৃত্যুর খবর প্রকাশ করেছিল। সংবাদমাধ্যমটি জানায় ওদিঙ্গা কেরালা রাজ্যের কোচি শহরে চিকিৎসা নিচ্ছিলেন।ওদিঙ্গা কেনিয়ার রাজধানীতিকে শক্তিশালী ব্যক্তি ছিলেন। দেশটিতে ২০২৭ সালে নির্বাচন হবে। এ নির্বাচনের আগে তার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি করবে।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া ফিফা উইন্ডো শেষ করে আজ মাঠে ফিরছে ইউরোপীয়ান ক্লাব Read more

নাটোর–৩ আসনে এনসিপি প্রার্থী বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
নাটোর–৩ আসনে এনসিপি প্রার্থী বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

নাটোর–৩ (সিংড়া) আসনে ১০–দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধা Read more

এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

প্রেমের বিয়ে, স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যার চেষ্টা
প্রেমের বিয়ে, স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

১৩ দিন আগে ৮ মাসের কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে ফুফার বাড়িতে বেড়াতে এসে নিহত হয়েছেন রেশমা আকতার (১৮) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন