আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াত আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে একইদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির ৮ শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু
গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধান খেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই Read more

আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজ ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪) মে বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা Read more

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ

প্যারিস অলিম্পিকের পর থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সময়ের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন