গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।গত রবিবার (২০ জুলাই) বিকেলে বানিয়ারচালা গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী ওরফে নছ মিয়া (৪০), যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওরফে জসিম তাজ (৩৫), রাকিব সরকার (২৩), দেলোয়ার হোসেন (৪২) ও তরিকুল ইসলাম হৃদয় (১৯)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।জোসনা বেগমের অভিযোগ, তার স্বামী শাহজাহান আলী এবং প্রতিবেশী মিয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে বাঘেরবাজার থেকে সাফারি পার্ক রুটে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন। এরই জেরে গত ১১ জুলাই দুপুরে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং প্রাণনাশের হুমকি দেয়।একই দিন বিকেল ৪টার দিকে শাহজাহান আলী ও মিয়ার উদ্দিন বাড়ি ফেরার পথে বানিয়ারচালা এলাকার নূর উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।এ সময় শাহজাহান, মিয়ার উদ্দিন, শহীদুল ইসলাম এবং মিয়ার ছেলে সুমন মিয়া গুরুতর আহত হন। সুমনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। শহীদুল ইসলামকে লাথি ও রড দিয়ে পায়ে আঘাত করে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়। হামলার সময় তরিকুল ইসলাম হৃদয় মিয়ার উদ্দিনের লুঙ্গির কোঁচ থেকে ১৮ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত সুমন মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ

লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে Read more

নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা: ১৭ দিন পর উদ্ধার
নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা: ১৭ দিন পর উদ্ধার

সেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর ১৭ দিন পর চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে জামালপুর সরিষাবাড়ীর স্বপন মুল্লাহ (৩০) Read more

আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা
আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের Read more

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ Read more

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন