ভারত থেকে রপ্তানি করা আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা শহরের বিভিন্ন বিমানবন্দর থেকে এসব আমের চালান বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন এসব চালান বাতিল করায় ভারতীয় রপ্তানিকারকদের আম ধ্বংস অথবা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পচনশীল এসব আম ফিরিয়ে আনার খরচ বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রেই স্থানীয়ভাবে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা।ভারতীয় আমের রপ্তানির প্রাথমিক গন্তব্যের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আমের চালান বাতিলের এই ঘটনা ২ দেশের বাণিজ্যিক সম্পর্কে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পচনশীল আমের বিপুল এই চালান বাতিলের ঘটনায় ভারতীয় রপ্তানিকারকরা অন্তত ৫ লাখ মার্কিন ডলারের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত ৮ ও ৯ মে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোতে প্রয়োজনীয় বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা এই বাধ্যতামূলক প্রক্রিয়া সংশ্লিষ্ট নথিপত্রে অসঙ্গতি পেয়েছেন। সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার বিকিরণ প্রয়োগ করে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা হয়।প্রতিবেদনে বলা হয়, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো আমে কোনও ধরনের পোকা ছিল না। বরং পোকা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাগজপত্রে প্রশাসনিক ভুলের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ) থেকে ভারতীয় এক রপ্তানিকারকের কাছে পাঠানো বার্তায় বলা হয়, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ ‘‘ভুলভাবে ইস্যু করা পিপিকিউ২০৩’’-র কারণে আম আমদানির অনুমতি দেয়নি। এতে বলা হয়েছে, চালানটি ‘‘পুনরায় রপ্তানি অথবা ধ্বংস করে ফেলতে হবে’’ এবং এক্ষেত্রে এই চালানের কোনও ব্যয়ই যুক্তরাষ্ট্রের সরকার বহন করবে না।ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের নবী মুম্বাইয়ে অবস্থিত একটি কেন্দ্রে ওই বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেসময় যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের একজন প্রতিনিধি পুরো প্রক্রিয়া তদারকি করেছিলেন। মার্কিন ওই প্রতিনিধি পিপিকিউ২০৩ ফর্ম যাচাই ও অনুমোদন দেন; যা যুক্তরাষ্ট্রে আম রপ্তানির জন্য বাধ্যতামূলক। মুম্বাইয়ের একজন রপ্তানিকারক বলেন, ‘‘আমরা সেই কেন্দ্রের ভুলের জন্য শাস্তি ভোগ করছি।’’দেশটির অপর এক রপ্তানিকারক জানান, তার আমের চালান যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে বিকিরণ প্রক্রিয়া সংক্রান্ত শর্ত পূরণ করা হয়নি বলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এই রপ্তানিকারক বলেন, তার পাঠানো আমের চালান গত ৯ থেকে ১১ মে পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে আটকা ছিল। পরবর্তীতে তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।তিনি আরও বলেন, ‘‘আমাদের আমে বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ওই প্রক্রিয়া শেষেই পিপিকিউ২০৩ ফর্ম ইস্যু করা হয়। প্রক্রিয়া ছাড়া এই ফর্ম পাওয়া সম্ভব নয়। আর ইউএসডিএর প্রতিনিধির ইস্যু করা ওই ফর্ম ছাড়া মুম্বাই বিমানবন্দর থেকেই আম রপ্তানি করা সম্ভব নয়।’’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণে দেড় লাখ টাকা দাবি
ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণে দেড় লাখ টাকা দাবি

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার অপসারণে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ
নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে Read more

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ, পরদিন মৃত্যু
একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ, পরদিন মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছরের এক বৃদ্ধ ৩৫ বছরের এক নারীকে বিয়ের একদিন পর মারা গেছেন। মূলত একাকিত্ব দূর করতে বিয়ে Read more

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন