ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও কেরালাসহ একাধিক রাজ্যে বড়দিনের অনুষ্ঠান ও সাজসজ্জাকে ঘিরে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংশ্লিষ্ট ও কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি শপিং মলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করেছে একদল কট্টর হিন্দুত্ববাদী। মলের এক কর্মচারী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘প্রায় ৮০–৯০ জন জোর করে ভেতরে ঢুকে পড়ে। গত ১৬ বছরে, আমরা এখানে কাজ শুরু করার পর থেকে… এমন কিছু কখনো দেখিনি। তারা আমাদের হুমকি দিয়েছে, চিৎকার করেছে এবং সহিংসতায় লিপ্ত হয়েছে।’ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রকাশ্যে হিন্দুদের বড়দিন উদযাপন থেকে বিরত থাকতে বলেছে। সংগঠনটি বড়দিনে অংশগ্রহণকে নিজেদের সংস্কৃতির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।এদিকে কেরালায় ২১ ডিসেম্বর বড়দিনের ক্যারল মিছিলে অংশ নেয়া শিশুদের ওপর হামলার ঘটনা ঘটে। দ্য নিউজ মিনিটের প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে আরএসএস-সংশ্লিষ্ট হিসেবে পরিচিত এক ব্যক্তি তাদের বাদ্যযন্ত্র ভেঙে দেন। পরে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধসংক্রান্ত আইনের অধীনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।তবে বড়দিনের মিছিলে অংশ নেয়া সেই শিশুদের ‘মদ্যপ অপরাধী চক্র’ আখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেরালা রাজ্যের নেতা সি কৃষ্ণকুমার। দলটির রাজ্য সহ-সভাপতি শন জর্জও তার সঙ্গে সুর মেলান। ভুক্তভোগী শিশুদের পরিবার সন্তানদের মানসিক ক্ষতি ও মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছেন।এ ছাড়া মধ্যপ্রদেশে এক বিজেপি জেলা সহসভাপতি প্রার্থনা সভায় অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী এক নারীকে লাঞ্ছিত করেছেন।ভারতের বিভিন্ন শহরে বড়দিনের সামগ্রী বিক্রি করা হকারদের ভয় দেখানো ও হয়রানির ঘটনাও ঘটেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও পুলিশের বক্তব্য অনুযায়ী, দিল্লির লাজপত নগরে বজরং দলের সদস্যরা সান্তা ক্লজের টুপি পরা নারী ও শিশুদের মৌখিকভাবে হেনস্তা করেছে।এসব হামলাকে ভারতের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থি বলে নিন্দা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বড়দিন ঘিরে । তিনি আরও জানান, আরএসএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বড়দিনের অনুষ্ঠান বাতিল করতে চাপ দিচ্ছে। নাগরিকদের সংবিধানপ্রদত্ত অধিকারে কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন।ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স (সিবিসিআই) বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের ওপর একের পর এক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী Read more

বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি
ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন