ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের “অবাধ ব্যবহারের” জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত (পিসিএ)।আজ সোমবার (১১ আগস্ট) এ রায় ঘোষণার পর পাকিস্তান একে স্বাগত জানিয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘চলতি বছরের ৮ আগস্ট ঘোষিত ও আজ পিসিএর ওয়েবসাইটে প্রকাশিত সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) সংক্রান্ত সাধারণ ব্যাখ্যার বিষয়ে আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায়।’রায়ে বলা হয়, ভারতের নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো চুক্তির নির্ধারিত শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে; ভারতের নিজস্ব “আদর্শ” পদ্ধতির ভিত্তিতে নয়।এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে সতর্ক করে জানায়, তাদের পানির অংশ বন্ধ করার যেকোনো পদক্ষেপ “যুদ্ধ ঘোষণার” সমান হবে।পিসিএ জানায়, সালিশ কার্যক্রম মূলত আইডব্লিউটির ব্যাখ্যা ও প্রয়োগ এবং সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর উপ-নদীতে ভারতের অনুমোদিত “রান-অফ-রিভার” জলবিদ্যুৎ প্রকল্পের নকশা ও পরিচালনা নিয়ে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, ভারত অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করবে এবং আদালতের রায় বাস্তবায়ন করবে। পাকিস্তান বলছে, ভারতের পরিকল্পিত বাঁধ নির্মাণ সিন্ধু নদীর প্রবাহ কমিয়ে দেবে, যা তাদের ৮০ শতাংশ সেচকাজে ব্যবহৃত হয়।পাকিস্তানের সেনাপ্রধানের হুঁশিয়ারিপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার যুক্তরাষ্ট্র সফরে বলেন, ‘ভারত যদি বাঁধ নির্মাণ করে, আমরা তা ধ্বংস করব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়।’এ বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ভারত পাকিস্তানের বক্তব্যকে “পারমাণবিক হুমকি” বলে আখ্যা দেয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই বক্তব্যকে “ভিত্তিহীন ও স্বার্থপর প্রচার” বলে প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যা পূর্ণ বেসামরিক নিয়ন্ত্রণে রয়েছে।সূত্র: আনাদুলোএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন
মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) Read more

চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান
চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান

চীনের সামরিক চাপ রুখতে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট Read more

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় দ্রুতই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে Read more

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় Read more

কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ
কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের পৃথক দুইটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন