প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেসে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জর্জিনা এই সুখবর জানিয়েছেন। জর্জিনার শেয়ার করা একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, আঙুলে জ্বলজ্বল করছে একটি বিশাল হীরার আংটি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।’সেই ছবি প্রকাশের পর থেকেই আংটি নিয়ে উৎসাহের শেষ নেই। অনেকে জানতে চাইছেন, রোনালদো ঠিক কত মূল্যের আংটি পরালেন জর্জিনাকে?বিভিন্ন আন্তর্জাতিক গহনা বিশারদের মতে, প্লাটিনামে বসানো এই আংটির মূল হীরাটি ওভাল কাট এবং ওজন প্রায় ৩৫ ক্যারেট। পাশে আরও কয়েকটি ছোট হীরা যোগ করলে মোট ওজন দাঁড়ায় প্রায় ৩৭ ক্যারেট। লন্ডনের নামকরা গহনা ব্র্যান্ড ‘৭৭ ডায়মন্ডস’-এর ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড মনে করছেন, এই আংটির দাম হতে পারে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার।গহনা বিশেষজ্ঞ জুলিয়া চাফে এটির মূল্য তিন মিলিয়নের আশপাশে বললেও, মজা করে লিখেছেন—‘এটা পরা যেন আঙুলে ১০০ পাউন্ড ওজন টেনে বেড়ানো!’রোনালদো-জর্জিনা সম্পর্কে গুঞ্জনের শুরু ২০১৬ সালে, মাদ্রিদের এক গুচি স্টোর থেকে। এরপর ২০১৭ সালে ফিফা ‘দ্য বেস্ট’ অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে আসেন তারা। বর্তমানে তাদের বড় একটি পরিবার রয়েছে—জোড়া সন্তান ইভা মারিয়া ও মাতেও, কন্যা আলানা, ছোট মেয়ে বেলা এবং রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। তবে ২০২২ সালে যমজ সন্তানের একজনকে হারানোর দুঃখজনক অভিজ্ঞতাও রয়েছে তাদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার Read more

উদ্বোধনের ২০ মিনিট পরই ফাঁকা গাংনীতে কৃষি প্রযুক্তি মেলা!
উদ্বোধনের ২০ মিনিট পরই ফাঁকা গাংনীতে কৃষি প্রযুক্তি মেলা!

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলায় তিন দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি প্রদর্শন Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি
মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর Read more

ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন